সোমবার, জুন ২২, ২০২৬

নাটোরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত ও নারী শ্রমিক আহত

নাটোর প্রতিনিধি ২১ মে ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২১ মে ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন
নাটোরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত ও নারী শ্রমিক আহত

নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে এক ইটভাটা শ্রমিক নিহত ও অপর এক নারী শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে লালপুর ইউনিয়নের সিরাজীপুর সুপার ইট ভাটায় এ ঘটনা ঘটে।


নিহত ব্যক্তি হলেন, উপজেলার বাড়ি বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আদু আলীর ছেলে এসকেন আলী ভোলা (৬০), আহত নারী শ্রমিক জৌদ্দিগী গ্রামের ফিরোজ শেখ স্ত্রী শাপলা খাতুন (৩০)। বিষয়টি স্থানীয় ধানার  অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ চমকের সঙ্গে বজ্রপাত হলে তা তাদের শরীরের ওপর আঘাত হানে। এ সময় আশপাশে থাকা লোকজন দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে  এসকেন আলী ভোলাকে মৃত ঘোষণা করেন। আহত শাপলা খাতুনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।#