মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ড.তসিকুল ইসলাম রাজার মৃত্যুতে শোক

সংবাদ বিজ্ঞপ্তি ২১ মে ২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২১ মে ২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন
ড.তসিকুল ইসলাম রাজার মৃত্যুতে শোক

রাজশাহী শাহমখদুম কলেজের সাবেক অধ্যক্ষ, রাজশাহী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রাজশাহী লেখক পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. তসিকুল ইসলাম রাজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক এবং অধ্যাপক রাশেদা খালেক।


বৃহস্পতিবার (২১ মে) প্রফেসর আবদুল খালেকের পাঠানো এক শোক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। প্রফেসর আবদুল খালেক বলেন, ড.তসিকুল ইসলাম রাজা আমার স্নেহভাজন ছাত্র। তাঁর আকস্মিক মৃত্যুর জন্য আমরা বেদনাহত। মরহুমের জানাজার নামাজে অংশ নিতে পেরেছি। রাজার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।