মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নওগাঁয় বজ্রপাতে দাদা-নাতিসহ নিহত ৩

সোনার দেশ ডেস্ক ২১ মে ২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ২১ মে ২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন
নওগাঁয় বজ্রপাতে দাদা-নাতিসহ নিহত ৩

নওগাঁর রাণীনগরে পৃথক ঘটনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই কৃষক ধান কাটতে গিয়ে এবং এক যুবক মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান। 


বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে রাণীনগর উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠ ও গুয়াতা আটনিতা পাড়া গ্রামের মাঠে এসব দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন—উপজেলার পারইল ফকির পাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮), আমিনুরের ছেলে তারেক ফকির (২৪) এবং গুয়াতা আটনিতা পাড়া গ্রামের হাশেম তালুকদারের ছেলে নয়ন তালুকদার (২৬)। আক্কাস ফকির ও তারেক ফকির সম্পর্কে দাদা-নাতি।


পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে পারইল গ্রামের জ্যাঠা মাঠে এক ব্যক্তির জমিতে শ্রমিক হিসেবে ধান কাটছিলেন আক্কাস ফকির ও তারেক ফকির। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


একই সময় গুয়াতা আটনিতা পাড়া গ্রামের নয়ন তালুকদার বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে যান। এর পর তিনি আর বাড়ি ফেরেননি। বিকেলে স্থানীয়রা মাঠে গিয়ে তার মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে। বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


তথ্যসূত্র: রাইজিংবিডি