মহিলা পরিষদ জেলা শাখার সদস্য সীমা রায় আর নেই
বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার কার্যকরী কমিটির সদস্য সীমা রায়। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার (২০ মে) রাত ৮টায় (আনুমানিক সময়) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে, সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১.৩০ মিনিটে মহিলা পরিষদের নেত্রীবৃন্দ তাঁর মরাদেহে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।