সোমবার, জুন ২২, ২০২৬

শিক্ষার আলোতে সমাজকে আলোকিত করার প্রচেষ্টা চলছে : এমপি আব্দুল মহিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ২১ মে ২০২৬ ১০:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ২১ মে ২০২৬ ১০:১০ অপরাহ্ন
শিক্ষার আলোতে সমাজকে আলোকিত করার প্রচেষ্টা চলছে : এমপি আব্দুল মহিত

বগুড়ার আদমদীঘিতে সান্তাহার সরকারি কলেজের প্রধান ফটকের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং হার্ভে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করেছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।


বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় সান্তাহার সরকারি কলেজের প্রধান ফটকের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে দুপুর ১২টায় সান্তাহার পৌর শহরের হার্ভে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে উভয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।


মতবিনিময়কালে তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। জাতির উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষা খাতসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করছে। শিক্ষার আলোতে সমাজকে আলোকিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ।”


তিনি আরও বলেন, “বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানচান দেশের প্রতিটি ছেলে-মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখুক।”


এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল ওহাব, জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানা এবং সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা।


এ ছাড়া উপস্থিত ছিলেন সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাহবুব আলম, পৌর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সোয়াইব হোসেন শিমুল, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল হাসান অভি, শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম শাহরিয়ার, সাধারণ সম্পাদক আপন কর্মকার, ছাত্রদল নেত্রী সুমাইয়া আক্তার সন্ধ্যা, বীমা আক্তার, নুসরাত ও রচনা,ছাত্রদলনেতা হাসিবুজ্জামান হাসিব, সিয়াম আহম্মেদ, শিশির, রিয়াদ, আব্দুল্লাহ, জেমস আহমেদ বাপ্পি, ফাহমিদ বিন রফিক, মহানসহ স্থানীয় নেতাকর্মীরা।