সোমবার, জুন ২২, ২০২৬

পোরশায় পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি ২১ মে ২০২৬ ১০:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি ২১ মে ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
পোরশায় পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ

নওগাঁর পোরশায় আসন্ন ইদ-উল-আযহা উপলক্ষে যথা নিয়মে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও সরকার কতৃক বিনামূল্যে বিতরণকৃত লবণ প্রয়োগ বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণে কওমী মাদ্রাসা শিক্ষক, চামড়া ব্যবসায়ী ও ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাবিলা ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার মামুনূর রশিদ, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা. আজিজ আলী। এসময় উপস্থিত ছিলেন ঘাটনগর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি ডিএম রাশেদ, কোষাধক্য তোফাজ্জল হোসেন প্রমুখ।