সোমবার, জুন ২২, ২০২৬

পোরশায় দরিদ্র পরিবারের পশুকে বিনামূল্যে সিসিডিবি’র টিকা প্রদান

পোরশা (নওগাঁ) প্রতিনিধি ২১ মে ২০২৬ ১০:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি ২১ মে ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
পোরশায় দরিদ্র পরিবারের পশুকে বিনামূল্যে সিসিডিবি’র টিকা প্রদান

নওগাঁর পোরশায় বেসরকারি সংস্থা সিসিডিবি’র আয়োজনে দরিদ্র পরিবারের পশুকে বিনামূল্যে ল্যাম্পি স্কিন ডিজিসের টিকা প্রদান করা হয়েছে। 


বুধবার (২০ মে) উপজেলার ছাওড় ইউপির কামারধা ও বলদাহার গ্রামে খ্রীষ্টিয়ান এইড এর অর্থায়নে এবং বেসরকারি সংস্থা সিসিডিবি’র বাস্তবায়নে হতদরিদ্র জনগোষ্ঠী পরিবারের ৭০টি গবাদী পশুকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে লাম্পি স্কিন ডিজিস এর টীকা প্রদান করেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজ আলী। এসময় উপস্থিত ছিলেন সিসিডিবি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মিঃ নির্মল টুডু ও ফিল্ড অর্গানাইজার মিসেস লতিকা সরকারসহ স্থানীয় সংগঠন সিসিআরসির সদস্যবৃন্দ।