মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পোরশায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক নাটক

পোরশা প্রতিনিধি ২১ মে ২০২৬ ১০:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা প্রতিনিধি ২১ মে ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
পোরশায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক নাটক

নওগাঁর পোরশায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক নাটক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকালে উপজেলার ছাওড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাওড় কমিউনিটি ক্লাইমেট রেজিলিয়েন্স সেন্টারের আয়োজনে ও বেসরকারি সংস্থা সিসিডিবি’র বাস্তবায়নে নাটকটি অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন সিসিডিবি’র উপজেলা কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, প্রকল্পের প্রোগ্রাম অফিসার মিঃ নির্মল টুডু ও ফিল্ড অর্গানাইজার মিসেস লতিকা সরকারসহ স্থানীয় সংগঠন কমিউনিটি ক্লাইমেট রেজিলিয়েন্স সেন্টারের সদস্যবৃন্দ। এর আগে একই সংগঠনের আয়োজনে গত মঙ্গলবার বিকালে  উপজেলার কামারধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক নাটক অনুষ্ঠিত হয়েছে।