পবায় লফসের স্মারকলিপি প্রদান
‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা’ অনুসারে বৃহস্পতিবার (২১ মে) পবা উপজেলা পরিষদ কার্যালয় উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনের হাতে আসন্ন বাজেটে তামাক নিয়ন্ত্রণে অর্থ বরাদ্দ রাখার জন্য লফস এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন লাকি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে তিনি নির্দেশিকার ৭.২ (৭.২.৭) স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহ কর্তৃক তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাৎসরিক বাজেটে অর্থ বরাদ্দ রাখা এবং বরাদ্দকৃত অর্থ দিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং এ সংক্রান্ত অগ্রগতির ত্রৈমাসিক/বাৎসরিক প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগের তামাক নিয়ন্ত্রণ ফোকাল পয়েন্ট ও মনিটরিং টিমের নিকট দাখিল করার বিষয়টি উল্লেখ করে।
স্মারকলিপি প্রদানকালে উপজলো সংশ্লিস্ট কর্মকর্তা ও সহ লফস এর প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন উপস্থিত ছিলেন।