সোমবার, জুন ২২, ২০২৬

তানোরে ৫ কেজি গাঁজাসহ আটক ২, জব্দ করা হয়েছে ট্রাক

তানোর প্রতিনিধি ২২ মে ২০২৬ ১১:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
তানোর প্রতিনিধি ২২ মে ২০২৬ ১১:০২ অপরাহ্ন
তানোরে ৫ কেজি গাঁজাসহ আটক ২, জব্দ করা হয়েছে ট্রাক

রাজশাহীর তানোরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ট্রাক ও ৫ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- রাজশাহীর পবা উপজেলার মহানন্দাখালি উত্তরপাড়া গ্রামের শফিকুলের পুত্র রনিউর রহমান (৩৫) ও পুঠিয়াপাড়া গ্রামের ইনতাজ আলীর পুত্র ইমন আলী (২৪)। 


জানা গেছে,শুক্রবার (২১ মে) দুপুরে  গোপণ সংবাদের ভিত্তিতে তালন্দ বাজার ধানহাটে অভিযান পরিচালনা ও ট্রাক তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করতে সক্ষম হন।


এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে তালন্দ বাজারের ধানহাটা মাঠ থেকে অভিযান পরিচালনা করে ট্রাক নং ঢাকা মেট্রো ট-২০-৪৫৩০ তল্লাশীকালে ট্রাকটির বনাটের ডান পাশের চেম্বার থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার এবং ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।