সোমবার, জুন ২২, ২০২৬

বানেশ্বর বাজারে হিরো মোটরসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুঠিয়া প্রতিনিধি ২২ মে ২০২৬ ১১:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ২২ মে ২০২৬ ১১:২১ অপরাহ্ন
বানেশ্বর বাজারে হিরো মোটরসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘কম খরচে বেশি মাইলেজ, সঙ্গে আকর্ষণীয় অফার’-এমন বার্তা নিয়েই রাজশাহীর বানেশ্বর বাজারে অনুষ্ঠিত হলো হিরো মোটরসাইকেলের বিশেষ মতবিনিময় সভা। শুক্রবার (২১ মে) সকাল ১১টায় বানেশ্বর বাজারস্থ হিরোর নিজস্ব শোরুমে শফিকুল এন্টারপ্রাইজের আয়োজনে কাস্টমার, টেকনিশিয়ান ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে প্রাণবন্ত এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় জানানো হয়, হিরোর চলমান বিশেষ অফারে মোটরসাইকেল কিনলেই গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। পাশাপাশি প্রতিটি মোটরসাইকেলের সঙ্গে থাকছে আকর্ষণীয় হিরো ব্র্যান্ডিং চাবির রিং। এছাড়াও মাত্র ৪০ হাজার টাকা ডাউন পেমেন্টে ১২ মাসের সহজ কিস্তিতে হিরোর বিভিন্ন জনপ্রিয় মডেলের মোটরসাইকেল কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।


অনুষ্ঠানে আগত গ্রাহক ও টেকনিশিয়ানরা হিরো মোটরসাইকেলের মাইলেজ, দীর্ঘস্থায়িত্ব ও বিক্রয়োত্তর সেবা নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষের আস্থা অর্জনে হিরো সবসময় মানসম্মত সেবা নিশ্চিত করে যাচ্ছে। স্বল্প খরচে ভালো পারফরম্যান্সের কারণে হিরো এখন তরুণদের পাশাপাশি সব শ্রেণির মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।


টেরিটরি সেলস ম্যানেজার রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিকুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ ভট্টাচার্য। এছাড়াও টেরিটরি সেলস ম্যানেজার মামুন, খুঁটিপাড়া দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ শাহিন, আলহাজ্ব ইদ্রিস আলী সহ, বিভিন্ন উপজেলা থেকে আগত কাস্টমার, টেকনিশিয়ান ও হিরো মোটরসের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।


সভা শেষে অতিথিরা শোরুম পরিদর্শন করেন এবং নতুন অফার সম্পর্কে গ্রাহকদের বিস্তারিত অবহিত করেন। অনুষ্ঠানের পুরো আয়োজন ঘিরে উপস্থিত সবার মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।