মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক ২২ মে ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২২ মে ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন
ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি

টানা কয়েক দিন রাজশাহীতে ভ্যাপসা গরম ছিল। এই গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছিল রাজশাহীর মানুষের জীবন। অবশেষে সেই গরম উপেক্ষা করে নেমেছে স্বস্তির বৃষ্টি। 


শুক্রবার (২২ মে) বিকেল থেকে রাজশাহীর আকাশে মেঘের আনাগোনা দেখতে পাওয়া যায়। এতিন রাত সাড়ে আটটার পর শুরু হয় বৃষ্টি। শেষ হয় নয়টার কয়েক মিনিট পর। এতে করে ধুলোবালি আর ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি পেয়েছেন নগরীর বাসিন্দারা।


গেল কয়েকদিন থেকে রাজশাহীরা তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছিল। যেখানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।


তবে এই বিষয়ে কথা বলার জন্য রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারে বেশ কয়েকবার কল দিলেও তাদের পাওয়া যায়নি। তাই বৃষ্টির পরিমাপ জানা সম্ভব হয়নি।