বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের বৃত্তি ঘোষণা
বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য পাকিস্তান সরকার ‘আল্লামা মোহাম্মদ ইকবাল স্কলারশিপ প্রোগ্রাম’ ঘোষণা করেছে। এই প্রোগ্রামের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে ৫০০ জন শিক্ষার্থীকে ফুল ফান্ডেড স্কলারশিপ দিবে দেশটি। শনিবার (২৩ মে) রাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর আওতায় পাকিস্তান উচ্চশিক্ষা কমিশন সম্পূর্ণ ব্যয় নির্বাহের সুবিধা সম্বলিত এই বৃত্তি প্রদান করছে। এই বৃত্তির মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থী ও গবেষকরা পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক ও স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে লেখাপড়া ও গবেষণার সুযোগ পাবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আর বলা হয়, এই বৃত্তির মাধ্যমে সম্পূর্ণ টিউশন ফি, মাসিক ভাতা, আবাসন সুবিধা, বিমান ভাড়া, বই ও অন্যান্য একাডেমিক ব্যয় নির্বাহ করা যাবে। স্কলারশিপের জন্য আবেদনের শেষ সময় ১০ জুন।www.hec.gov.pk ওয়েবসাইট থেকে এই আবেদন করা যাবে।