গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী শনিবার (২৩ মে) বেলা সাড়ে বারোটায় উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মু: মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসন রাজস্ব ফয়সাল রায়হান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আজমাইন মাহতাব, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, কৃষি অফিসার সাকলাইন হোসেন,উপজেলা এলজিইডি অফিসার আছহাবুর রহমান,উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী, সমাজ সেবা অফিসার জাহাঙ্গীর আরিফ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব সঞ্জয় সরকার, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, রাধানগর,চেয়ারম্যান,মতিউর রহমান, বোয়ালিয়া চেয়ারম্যান, শামিউল আলম শ্যামল, চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বিএনপি নেতা আশরাফুল হক,সাজ্জাদ আলী, জামায়াত নেতা, তরিকুল ইসলাম বকুল,সহ সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও উপজেলার সুধীজনরা।
এসময় উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত মতবিনিময় করেন জেলা প্রশাসক। এর আগে উপজেলা পরিষদের লাইব্রেরি উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জ’ঙ্গী।