রাজশাহীতে সৌর বিদ্যুৎ সরঞ্জামে সকর প্রকার কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
রাজশাহীতে সৌর বিদ্যুৎ সরঞ্জামে সকর প্রকার কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে ক্লিন ডিডাব্লিউজিইডি এবং পরিবর্তনের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফেড সদস্য লিয়াকত আলী, আরো বক্তব্য দেন পরিবর্তন পরিচালক রাশেদ রিপন, ক্যাম্পেইন অ্যাসোসিয়েট রনি রায়, জহুরুল ইসলাম, শাহিনুর আলম প্রমূখ। বক্তারা আগামী বাজেটে সোলার বিদ্যুৎ সংশ্লিষ্ট সকল সরঞ্জামের উপর শতভাগ কর মওকুফের আহ্বান জানান।
তারা বলেন, পাকিস্তানের জ্বালানি সংকটের সময় সকল সৌর সরঞ্জামের কর প্রত্যাহার করা হয়। দরিদ্র মানুষকে বিনামূল্যে সৌর বিদ্যুৎ সরঞ্জাম সরবরাহ করা হয়। একই সাথে শহর এবং গ্রামাঞ্চলে স্বল্প সুদে ঋণ দিয়ে সৌর প্রকল্প বসানোর বিষয়ে উৎসাহিত করা হয়। এই দৃষ্টান্ত অনুসরণ করে আগামীতে বাংলাদেশে সৌর বিদ্যুৎ দিয়ে মোট চাহিদার বড় অংশ পূরণ করা সম্ভব।