পুঠিয়ার তাহেরপুর বাস স্ট্যান্ড এলাকায় ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু
রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্গন্ধ দূর করতে পৌরসভার উদ্যোগে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।
জানা যায়, শনিবার (২৩ মে) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও পুঠিয়া পৌর প্রশাসক শিবু দাসের নেতৃত্বে স্কেভেটর মেশিন দিয়ে এই কার্যক্রম শুরু হয়।
ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনার কারণে পানি চলাচল ব্যাহত হচ্ছিল। এতে সৃষ্টি হচ্ছিল জলাবদ্ধতা ও দুর্গন্ধ, যা জনসাধারণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।
এ পরিস্থিতি নিরসনে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিতভাবে ড্রেন থেকে ময়লা অপসারণ করছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বর্ষাকালে যাতে পানি স্বাভাবিকভাবে চলাচল করতে পারে এবং জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সম্পূর্ণ ড্রেন পরিষ্কার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এদিকে পৌরবাসীকে ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানানো পৌর প্রশাসক শিবু দাস। পরিচ্ছন্ন ও সুন্দর পুঠিয়া গড়তে সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করেছেন তিনি।