মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

আদমদীঘিতে নব-নির্মিত ভবনের উদ্বোধন

আদমদীঘি বগুড়া প্রতিনিধি ২৩ মে ২০২৬ ০৯:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদীঘি বগুড়া প্রতিনিধি ২৩ মে ২০২৬ ০৯:২০ অপরাহ্ন
আদমদীঘিতে নব-নির্মিত ভবনের উদ্বোধন

‘আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ’-শ্লোগানকে সামনে রেখে বগুড়া জেলার আদমদীঘি থানায় অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, সুধী সমাবেশ এবং নব-নির্মিত চার তলা ভবনের উদ্বোধন করা হয়। 


শনিবার (২৩ মে) বিকেল সাড়ে চার ঘটিকার সময় আদমদীঘি থানা প্রাঙ্গণে নব নির্মিত চার তলা ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। 


বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে এবং সহকারী পুলিশ সুপার তহুরা আক্তারের সঞ্চালনায় সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির, মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।


অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বগুড়া জেলার উপ-পরিচালক রাজিয়া সুলতানা, এপিবিএন রাজশাহীর রেঞ্জের ডিআইজি সাজ্জাদুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির,রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি শামীম হোসেন,র‌্যাব-১২ এর অতিরিক্ত ডিআইজি অধিনায়ক মোস্তাক আহমেদ, বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, বগুড়া ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আদমদীঘি দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।