সোমবার, জুন ২২, ২০২৬

পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ২৩ মে ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৩ মে ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন
পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজশাহী নগরীতে পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিক্ষার্থীর নাম আরাফাত (১৩)। সে কাদিরগঞ্জ এলাকার রওজাতুম সালেহীন হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল। 


শনিবার (২৩ মে) দুপুরে নগরীর কাদিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আরাফাত চারঘাট উপজেলার বানেশ্বর কারিগরপাড়া গ্রামের ইমন আলীর ছেলে। 


বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আরাফাত নিখোঁজ ছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সন্দেহ হয় যে সে গোসল করতে নেমে পুকুরে ডুবে যেতে পারে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরের তলদেশে তল্লাশির পর ওই মাদ্রাসাছাত্রকে খুঁজে পায়।


এ সময় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ওসি জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তারা ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য নিয়ে গেছেন। তবে এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।