সোমবার, জুন ২২, ২০২৬

ঈশ্বরদীর আলোচিত সোহাগ হত্যাকাণ্ডে আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ঈশ্বরদী পাবনা প্রতিনিধি ২৪ মে ২০২৬ ০৮:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী পাবনা প্রতিনিধি ২৪ মে ২০২৬ ০৮:৩১ অপরাহ্ন
ঈশ্বরদীর আলোচিত সোহাগ হত্যাকাণ্ডে আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

পাবনার ঈশ্বরদীতে সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ছাত্রদল নেতা সোহাগ হত্যাকাণ্ডের দেড় মাস অতিবাহিত হলেও এখনো একজন আসামীকেও পুলিশ গ্রেপ্তার না করার ক্ষোভে থানার গেটের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছেন এলাকাবাসী। ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়াগোপালপুর গ্রামের শত শত গ্রামবাসীকে নিয়ে এ কর্মসূচীর আয়োজন করে একতা সংগঠন নামের একটি সামাজিক সংগঠন। 


রোববার (২৪ মে) থানার প্রধান ফটকের সামনে অবস্থান গ্রহন করেন এলাকাবাসী, নিহত সোহাগের বাবা, ভাইসহ আত্মিয় স্বজনরাও। এর আগে সোহাগ হত্যার বিচার ও আসামীদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এলাকাবাসী। নিহত সোহাগের বাবা এনামুল হক ইমানুল বলেন, আমার আদরের সন্তান সোহাগকে যারা প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে তাদের একজনকেও এখনো পুলিশ গ্রেপ্তার করেনি। আমি আমার ছেলেকে হত্যার বিচার চাইতে থানার সামনে এসেছি। মানববন্ধনে অংশগ্রহণকারী ফয়সাল আহমেদ ফারুক ফরাজী বলেন, সোহাগ আমার রাজনৈতিক সহযোগী ছিল। ওর শুন্যতা কখনো পুরণ হবে না কিন্তু তাকে নৃশংসভাবে হত্যা করার আলোচিত ঘটনার দেড় মাসেও এখনো একজন আসামীও গ্রেপ্তার হয়নি, আমরা এ কারনে কষ্ট পাচ্ছি। 


প্রসঙ্গত: গত ২ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে ঈশ্বরদী পৌর শহরের সাঁড়াগোপালপুর স্কুলের সামনে মুখে কালো কাপড় বাঁধা একদল দুর্বৃত্বরা ইমরান হোসেন সোহাগকে প্রকাশ্যে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে গুলি করতে করতে পালিয়ে যায়। সোহাগ জিয়া সাইবার ফোর্স ঈশ্বরদী উপজেলা কমিটির সাবেক সদস্য সচিব, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সদস্য সচিব ও সম্মুখ সারির জুলাই যোদ্ধা ছিলেন। এ হত্যাকান্ডের ঘটনায় গত ৬ এপ্রিল ঈশ্বরদী থানায় ৭জন কে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। 


এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, আমি সম্প্রতি এই থানায় যোগদান করেছি, আমি এখানে যোগদানের আগের ঘটনা হলেও আমি যতদুর জানতে পেরেছি মামলাটি পিবিআই ও সিআইডি তদন্ত করছে।