সোমবার, জুন ২২, ২০২৬

নগরীতে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন কনস্টেবল

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ মে ২০২৬ ০১:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ মে ২০২৬ ০১:২৫ অপরাহ্ন
নগরীতে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন কনস্টেবল

রাজশাহী মহানগরীতে পশুর হাটে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততা ও জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন  রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল।

জানা যায়, ২৪ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট (গরু-মহিষের হাট) এলাকায় গরু বিক্রেতা মো. মিনহাজ উদ্দীন (৪২), পিতা-মৃত জালাল উদ্দীন, সাং-বানেশ্বর, থানা-পুঠিয়া, রাজশাহী একটি অস্থায়ী খাবারের হোটেলে খাবার খাওয়ার সময় অসাবধানতাবশত তার ব্যবহৃত স্যামসাং ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেখানে রেখে যান। পরে গরু বিক্রয়ের উদ্দেশ্যে হাটের ভেতরে চলে গেলে আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে তিনি বুঝতে পারেন যে, তার মোবাইল ফোনটি তার কাছে নেই।

এসময় তিনি হাটে দায়িত্ব পালনরত রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল  মোঃ বদরুল আলম চৌধুরীর শরণাপন্ন হন। পরে  কনস্টেবল বদরুল আলম তাকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট হোটেলে গিয়ে খোঁজখবর ও জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে হোটেল মালিক মোবাইল ফোনটি পাওয়ার বিষয়টি স্বীকার করেন।

পরবর্তীতে রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে মোবাইল ফোনটি উদ্ধার করে যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিক মো. মিনহাজ উদ্দীনের নিকট হস্তান্তর করেন কনস্টেবল মোঃ বদরুল আলম ।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মিনহাজ উদ্দীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের মানবিক ও জনবান্ধব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।