সোমবার, জুন ২২, ২০২৬

’আবেগপ্রবণ হবেন না’, ককরোচ জনতা পার্টির ঢেউ পৌঁছাল সুপ্রিম কোর্টে

সোনার দেশ ডেস্ক ২৫ মে ২০২৬ ০৩:০২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৫ মে ২০২৬ ০৩:০২ অপরাহ্ন
’আবেগপ্রবণ হবেন না’, ককরোচ জনতা পার্টির ঢেউ পৌঁছাল সুপ্রিম কোর্টে
ছবি: সংগৃহীত

দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত ‘ককরোচ জনতা পার্টি’ বিতর্ককে এতো ‘আবেগপ্রবণ’ বা ‘সেন্টিমেন্টাল’ভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন। শনিবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি মামলার দ্রুত শুনানির আবেদন করা হলে প্রধান বিচারপতি আইনজীবী পক্ষকে এই পরামর্শ দেন। আইনজীবী এন কে গোস্বামী আদালতে বিষয়টি উত্থাপন করে যুক্তি দেন যে, খোদ প্রধান বিচারপতির পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করে দেওয়ার পরেও ইন্টারনেটে এই নিয়ে একটি ‘বিকৃত এবং বিদ্বেষমূলক প্রচার’ চালানো হচ্ছে। এর জবাবেই প্রধান বিচারপতি মন্তব্য করেন, “এটিকে এতো আবেগ দিয়ে দেখবেন না।”

সম্প্রতি একটি মামলার শুনানির সময় তরুণ সমালোচক বা ‘জেন-জি’ ব্যবহারকারীদের একাংশকে প্রধান বিচারপতি ‘তেলাপোকা’ এবং ‘পরজীবী’ বলে উল্লেখ করেন, যা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যদিও পরবর্তীকালে প্রধান বিচারপতি স্পষ্ট করে জানান যে, তাঁর মন্তব্যটি সাধারণ তরুণদের উদ্দেশ্যে ছিল না, বরং যারা ‘ভুয়ো ডিগ্রি’ নিয়ে ঘুরছেন—তিনি তাঁদের বোঝাতে চেয়েছিলেন। কিন্তু ততক্ষণে এই মন্তব্যকে ঘিরে নেটদুনিয়ায় ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি (ঈঔচ) নামে একটি ব্যঙ্গাত্মক ইন্টারনেট আন্দোলন শুরু হয়ে যায়, যা দ্রুত যুবসমাজের একটি বড়সড় অনলাইন প্রতিবাদে রূপ নেয়।

গত সপ্তাহে শুরু হওয়া এই অনলাইন আন্দোলন সোশ্যাল মিডিয়ায় অবিশ্বাস্য সাড়া পেয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যে এই আন্দোলনের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটির ফলোয়ার সংখ্যা প্রায় ১ কোটি ৯০ লক্ষ ছাড়িয়ে গেছে, যা ভারতের দুটি প্রধান রাজনৈতিক দল—বিজেপি এবং কংগ্রেসের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সম্মিলিত ফলোয়ার সংখ্যার চেয়েও বেশি। নেটনাগরিকেরা #গধরহইযরঈড়পশৎড়ধপয হ্যাশট্যাগ ব্যবহার করে শিক্ষা মন্ত্রকের সিদ্ধান্ত, বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার দাবিতে অনলাইন পিটিশন সই করছেন। যা শুরু হয়েছিল স্রেফ একটি মিম বা ইন্টারনেট রসিকতা হিসেবে, তা এখন চাকরি, প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা এবং পরীক্ষা সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে যুবসমাজের জমে থাকা ক্ষোভ প্রকাশের অন্যতম বড় হাতিয়ার হয়ে উঠেছে।

শনিবার এই বিতর্ক সংক্রান্ত আরও একটি জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির জন্য পেশ করা হয়েছিল। ওই আবেদনে আদালতের ভেতর বিচারকদের করা মৌখিক মন্তব্যকে ইন্টারনেটে মনিটাইজ করা বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি, দেশজুড়ে সক্রিয় ‘ভুয়ো আইনজীবীদের’ বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানানো হয়। তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত এই বিষয়ে কোনও তাড়াহুড়ো দেখানোর প্রয়োজন নেই বলে জানান এবং স্পষ্ট করে দেন যে, নিয়ম অনুযায়ী যথাসময়েই মামলাটির শুনানি হবে।

তথ্যসূত্র: আজকাল অনলাইন