মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নগরীতে একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ মে ২০২৬ ১০:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৫ মে ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
নগরীতে একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর কর্ণহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারকৃত আসামি হলেন-রাজশাহী মহানগরীর কর্ণহার থানার ধর্মহাটা এলাকার মো: হারুন অর রশিদের ছেলে মো: মিলন হোসেন (৩৫)।


রোববার (২৪ মে) বেলা আনুমানিক পৌনে ১২টার দিকে কর্ণহার থানার করমজা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মিলনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।