সোমবার, জুন ২২, ২০২৬

পুঠিয়ায় পাঁচজন নিয়ে ইদের জামাত অনুষ্ঠিত

পুঠিয়া প্রতিনিধি: ২৭ মে ২০২৬ ১২:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি: ২৭ মে ২০২৬ ১২:০৬ অপরাহ্ন
পুঠিয়ায় পাঁচজন নিয়ে ইদের জামাত অনুষ্ঠিত

সারাদেশে যখন পবিত্র ইদ আগামীকাল,ঠিক তখনই সৌদি আরবের সাথে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় আগাম ইদুল আযহায় নামাজ আদায় করেছেন কয়েকজন সদস্য। 


বুধবার (২৭ মে) সকাল ৮টায় পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকার ‘কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে’ এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।


‎ব্যতিক্রমী এই ইদ জামাতে ইমামতি করেন স্থানীয় বাসিন্দা রহিম গাজী। তবে এই জামাতে মুসল্লিদের উপস্থিতি ছিল মাত্র ৫ জন । নারী-পুরুষ মিলিয়ে মোট ৫ জন এই ইদের নামাজে অংশ নেন। এর মধ্যে ৩ জন পুরুষ এবং ২ জন নারী মুসল্লি ছিলেন।


‎নামাজ শেষে অংশ নেওয়া মুসল্লিরা জানান, তারা প্রতি বছরই এখানে এভাবে ইদের জামাত আদায় করে আসছেন। পূর্বে তারা দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী (চাঁদ দেখা সাপেক্ষে) ইদের জামাত আদায় করলেও, এখন সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছর ইদের সালাত আদায় করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট।


‎নামাজের খুতবা ও দোয়া শেষে ইমাম মো: রহিম গাজী তাদের এই সিদ্ধান্তের ব্যাখ্যা করেন। তিনি বলেন: ”মানুষ মনে করে সৌদি আরবে ইদ হচ্ছে তাই আমাদের এই স্থানে ইদ হচ্ছে, আসলে ব্যাপারটা তা না। চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য উঠে না; চাঁদ উঠে সারা পৃথিবীর জন্য। যেদিন চাঁদ উদিত হয়, সেদিন থেকেই মূলত নতুন মাস শুরু হয়। পৃথিবীর পরিসীমা যেহেতু অনেক বড়, তাই সব দেশ থেকে একই সময়ে চাঁদ দেখা যায় না। সেটা আমাদের দেখার ব্যর্থতা, কিন্তু চাঁদের উপস্থিতি তো সত্য।