সোমবার, জুন ২২, ২০২৬

আদমদীঘি’র চাপাপুরে অস্থায়ী পুলিশ ফাঁরির উদ্বোধন

রাকিবুল হাসান, আদমদীঘি ২৭ মে ২০২৬ ১২:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাকিবুল হাসান, আদমদীঘি ২৭ মে ২০২৬ ১২:৩০ অপরাহ্ন
আদমদীঘি’র চাপাপুরে অস্থায়ী পুলিশ ফাঁরির উদ্বোধন

“আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের চাঁপাপুর বাজার এলাকায় মঙ্গলবার (২৬ মে) দুপুরে অস্থায়ী পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।


পুলিশের সেবা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের দারপ্রান্তে পৌঁছে দিতে মঙ্গলবার  দুপুরে উপজেলার চাঁপাপুর বাজার এলাকায় অস্থায়ী পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ পুলিশ মহা-পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডি আই জি শামীম হোসেন, বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান, আদমদীঘি দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া। 


এছাড়াও আদমদীঘি উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সহ-সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও চাঁপাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস আলী দুলাল, চাঁপাপুর ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এস এম জুয়েল রানা, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।