মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেনটাডলসহ এক আসামী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ মে ২০২৬ ০২:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ মে ২০২৬ ০২:১৮ অপরাহ্ন
বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেনটাডলসহ এক আসামী গ্রেফতার

মঙ্গলবার (২৬ মে) রাত আনুমানিক ১০:৪০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর মাজারদিয়া বিওপি’র চৌকষ আভিযানিক দল রাজশাহীর রাজপাড়া থানার বুলনপুরের আইবাধ নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৩৬৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট, ২ বোতল করোডিন সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি দামকুড়া থানার চরমাজারদিয়াড় এলাকার মো. আনারুলের ছেলে সোনারুল (৩৫)।


গ্রেফতারকৃত আসামীসহ মাদকদ্য ও অন্যান্য মালামালসহ দামকুড়া থানায় জমা করা হয়েছে।