মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ মে ২০২৬ ০৮:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ মে ২০২৬ ০৮:৫০ অপরাহ্ন
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারকৃত আসামি হলেন-রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরইল কলোনীর মো: মিন্টুর ছেলে বর্তমানে কাটাখালী থানার মাসকাটাদিঘী (পূর্বপাড়া) গ্রামের সেন্টু (৪৪)।


মঙ্গলবার সন্ধ্যা আনুমান সাড়ে ৬ টার দিকে কাটাখালী থানার বাখরাবাজ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সেন্টুকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।