সোমবার, জুন ২২, ২০২৬

রূপপুর গ্রিনসিটিতে রুশ নাগরিকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২৭ মে ২০২৬ ০৮:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২৭ মে ২০২৬ ০৮:৫২ অপরাহ্ন
রূপপুর গ্রিনসিটিতে রুশ নাগরিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকায় কর্মরত লাতিপভ ভিল (৪২) নামের এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে গ্রিনসিটি আবাসিক এলাকার ২১ নম্বর ভবনের ৮ তলার ৮৪ নম্বর ইউনিটে তিনি মৃত্যুবরণ করেন।


মৃত লাতিপভ ভিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রোজেনারগো অ্যাটম কোম্পানিতে কর্মরত ছিলেন।


প্রকল্পের নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নিজ কক্ষে অসুস্থ অবস্থায় তাকে দেখতে পান তার সহকর্মীরা। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে রূপপুর প্রকল্পের চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুুত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত শেষে তার দেশ রাশিয়ায় পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান ওসি।