সোমবার, জুন ২২, ২০২৬

ইদের দিনে হাম কেড়ে নিলো আরও ৫ প্রাণ

সোনার দেশ ডেস্ক ২৯ মে ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৯ মে ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন
ইদের দিনে হাম কেড়ে নিলো আরও ৫ প্রাণ

ইদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তবে, এই খুশির দিনেই হাম ও উপসর্গে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ আজ পর্যন্ত হামে সারা দেশে ৫৬৫ জনের মৃত্যু হলো।


বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদফতরের দৈনিক বুলেটিন থেকে এসব তথ্য জানা যায়।


বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, বুধবার পাঁচ জন, মঙ্গলবার ১০ জন ও তার আগের দিন অর্থাৎ, সোমবার মারা গিয়েছিল ১৭ জন।


স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৮২৫ জন। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে ৮৮ জন মারা গেছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭৭ জন।


একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) আট হাজার ৮৮৫ জন। আর উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৪ হাজার ১৮২ জন।


এদিকে, হামে মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যখাতে। আক্রান্তের সংখ্যাও বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও চিকিৎসা ব্যবস্থাকে আরও জোরদার করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন