সোমবার, জুন ২২, ২০২৬

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঈশ্বরদী প্রতিনিধি ২৯ মে ২০২৬ ০৮:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২৯ মে ২০২৬ ০৮:২৪ অপরাহ্ন
ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীর কালিকাপুর এলাকায় আন্ত:নগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. আশিক হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) সকালে পাবনার ঢালারচর থেকে ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে রাজশাহীগামী আন্ত:নগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।


নিহত আশিক হোসেন ঈশ্বরদী উপজেলার কালিকাপুর দেওয়ান দিকসাইল গ্রামের উত্তর পাড়ার মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুর এলাকা অতিক্রম করার সময় আশিক একই রেল লাইন দিয়ে হাঁটছিল। অসাবধানতাবশত: ওই ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।


ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষ করা হয়েছে। পরিবারের সদস্যদের আপত্তি বা অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।