সোমবার, জুন ২২, ২০২৬

‘ক্রেতা না পেয়ে’ পুঁতে ফেলা হল দেড় শতাধিক চামড়া

সোনার দেশ ডেস্ক ৩০ মে ২০২৬ ০১:০১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ৩০ মে ২০২৬ ০১:০১ অপরাহ্ন
‘ক্রেতা না পেয়ে’ পুঁতে ফেলা হল দেড় শতাধিক চামড়া

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিক্রি না হওয়ায় দেড়শতাধিক কোরবানির পশুর চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়েছে।


উপজেলার বশিকপুর ইউনিয়নের রামনগরে মাদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, পাইকার না পেয়ে শুক্রবার বিকালে বাধ্য হয়ে তারা মাটিতে পুঁতে ফেলেন।


মজিবুর রহমানের ভাষ্য, “প্রতিবারের মত এবারও শ্রমিক নিয়োগ ও গাড়ি ভাড়া করে বিভিন্ন বাড়ি থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হয়। মাদ্রাসা ফান্ড থেকে বিপুল অর্থ ব্যয় করেও কোনো সুফল পাওয়া যায়নি। পাইকার না পাওয়ায় চামড়গুলো পঁচে যাচ্ছিল।


“বাধ্য হয়ে ১৫০টি চামড়া মাটিতে পুঁতে ফেলতে হয়েছে।”


নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “ঘটনাটি আমার জানা নেই। তবে চামড়া সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা ছিল। এমনটি হওয়ার কথা নয়। খোঁজ নেওয়া হচ্ছে।”


তথ্যসূত্র: বিডিনিউজ