সোমবার, জুন ২২, ২০২৬

বাঘায় অগ্নিকাণ্ডে দুই গরুর মৃত্যু

বাঘা প্রতিনিধি ৩০ মে ২০২৬ ০১:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ৩০ মে ২০২৬ ০১:৪৩ অপরাহ্ন
বাঘায় অগ্নিকাণ্ডে দুই গরুর মৃত্যু

রাজশাহীর বাঘায় অগ্নিকাণ্ডে দুই গরুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) রাত দেড়টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর টিকটিকিপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


ইদের দ্বিতীয় দিনে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর টিকটিকিপাড়া গ্রামে কাজিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম ও মাসুদ আলী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের আলো দেখতে পায়।

এ সময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করতে করতে দুটি গরু ও বাড়িঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করেন। বিষয়টি নিশ্চিত করেন বাড়ির মালিক সাইফুল ইসলাম ও মাসুদ আলী।