চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে চাকরি প্রত্যাশীদের জন্য ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় জেলা সদরের কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ROLE_উত্তরিয়র আয়োজনে ও গৌড়ের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও ROLE_ উত্তরির প্রতিষ্ঠাতা মো. বায়েজীদ সরকার। বিশেষ বক্তা হিসেবে ছিলেন ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীয়তুল্লাহ ও গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল ওয়াদুদ।
এছাড়াও বক্তব্য রাখেন ROLE_উত্তরিয়র অন্যতম সদস্য দেওয়ান অমি, ডাকসুর হল সংসদ ও গৌড়ের সভাপতি মোঃ তাজকির, বাংলাদেশ অনূর্ধ্ব ২০ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মো. ইউসুফ আলী, জাতীয় কারাতে চ্যাম্পিয়নশীপে ৯ বারের গোল্ড মেডেলিস্ট মাউনজেরা বর্ণা, জার্মানির পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার শিক্ষার্থী মো. নূর আলম, এবং গৌড় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ ছাত্ররাসহ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সভাপতি মো. তাজকিরুল ইসলাম।
স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন ROLE_ উত্তরির সদস্য শামসুল হক ড্যানি, আব্দুল আহাদ, উপস্থাপিকা উম্মে তাবাসসুম ঊর্মি, কন্টেন্ট ক্রিয়েটর আহসানুল কবির, সমাজসেবক আতিক হাসানসহ অন্যান্যরা।
সেমিনারে চাকরির প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা, বিসিএস প্রস্তুতি, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন বক্তারা। তারা বলেন, উত্তর বঙ্গের শিক্ষার্থী ও জনগণ এখনও পিছিয়ে রয়েছে। এ অঞ্চলকে এগিয়ে নিতে ROLE_ উত্তরিয় দীর্ঘদিন যাবত কার্যক্রম পরিচালনা করছে।
এ সংগঠনের উদ্যোগে অনলাইন ও অফলাইনে নিয়মিত ক্যারিয়ার সেমিনার, চাকরির প্রস্তুতি, বিসিএস, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক কার্যক্রম পরিচালিত হচ্ছে। জঙখঊথউত্তরিয়’র অধীনে ROLE Bankers Forum এবং ROLE Business Forum সমানতালে কাজ করছে।
এছাড়াও তারা দুর্যোগ মুহুর্তে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা কার্যক্রম পরিচালনা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন ভাবে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে তারা।