সোমবার, জুন ২২, ২০২৬

পুঠিয়ায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পুঠিয়া প্রতিনিধি ৩০ মে ২০২৬ ০৮:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ৩০ মে ২০২৬ ০৮:৪৫ অপরাহ্ন
পুঠিয়ায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (৩০মে) বিকাল ৫ টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়াম রুমে পুঠিয়া উপজেলা ও পৌরসভা, বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এই অনুষ্ঠান আয়োজন করেন।


পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হায়াত মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। 


আরও উপস্থিত ছিলেন, জেলা আহবায়ক কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম জুম্মা, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন, রাজশাহী জাসাসের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রাকিব, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি একরামুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, পুঠিয়া উপজেলা কৃষক দলের আহবায়ক রিপন রেজা, সেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াশিম আলী, পৌর যুবদলের সাবেক আহবায়ক নেফাউর রহমান সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন আহমেদ, বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী সরকার।


উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম।