অভিষেকের পর কল্যাণ, পথে নেমে আক্রান্ত, লুটিয়ে পড়লেন তৃণমূল সাংসদ, ঝরল রক্ত?
পরপর দু’দিন। ২৪ ঘণ্টাও ব্যবধান নয় দুই ঘটনার। এই সময়টুকুর মাঝেই আক্রান্ত তৃণমূলের দুই সাংসদ। অভিষেক ব্যানার্জি শনিবার সোনারপুরে গিয়ে আক্রান্ত হয়েছিলেন। তারপর, রবিবার পথে নেমে আক্রান্ত হয়েছেন অপর এক সাংসদ কল্যাণ ব্যানার্জি।
হুগলির চণ্ডীতলায় তৃণমূলের বিক্ষোভ কর্মসূচিতে গিয়েছিলেন কল্যাণ ব্যানার্জি। সেখানেই তাঁকে দেখে স্লোগান ওঠে। চোর স্লোগানের পরেই হামলার অভিযোগ। তাঁকে ঘটনাস্থলেই মাঝরাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায়। তিনি অভিযোগ করেন, বারবার টার্গেট করা হচ্ছে সাংসদদের।
তথ্যসূত্র: আজকাল অনলাইন