সোমবার, জুন ২২, ২০২৬

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের পৃথক জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ৩১ মে ২০২৬ ০২:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ৩১ মে ২০২৬ ০২:২৮ অপরাহ্ন
ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের পৃথক জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

পাবনার ঈশ্বরদীতে বিবাদমান বিএনপির দুই গ্রুপ আলাদা আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালন করেছে। শনিবার ও রোববার ঈশ্বরদীর রেলগেট, পোস্ট অফিস মোড়, খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল ও পুরাতন মোটর স্ট্যান্ডে পাল্টাপাল্টি এসব কর্মসূচীর আয়োজন করা হয়। 

এক পক্ষে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজিত কর্মসূচীতে নেতৃত্ব দেন বিএনপি থেকে বহিস্কৃত ও বিগত সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টু। অপরপক্ষে নেতৃত্বে ছিলেন একই নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু। পাল্টাপাল্টি কর্মসূচীতে শনিবার পোস্ট অফিস মোড়ে বিএনপির হাবিব-বাবলু গ্রুপের নেতৃত্বে পরিচালিত অস্থায়ী কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। এ আয়োজনে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই দিনে শহরের রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং বিকেলে আলহাজ খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে ব্যাপক আয়োজনে দোয়া মাহফিলের নেতৃত্ব দেন বিএনপির অপর অংশের নেতা জাকারিয়া পিন্টু। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্মসম্পাদক আমিনুর রহমান স্বপন। উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, বিস্টু সরকার, আনোয়ার হোসেন জনি, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান টুটুল সরদার, খন্দকার তৌফিক আলম সোহেল, মাহমুদুর রহমান ফুল জুয়েল, আক্তার হোসেন নিফা প্রমুখ। 

এদিকে শনিবারের পাল্টা কর্মসূচী হিসেবে রোববার (৩১ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচী ও শহরের পুরাতন মোটর স্ট্যান্ডে দোয়া মাহফিলের আয়োজন করে হাবিব-বাবলু গ্রুপ। এতে পাবনা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, বিএনপি নেতা জিয়াউল হক সন্টু সরদার, শামসুল আলম, আজমল হোসেন ডাবলু, মাহবুবুর রহমান পলাশ, শরিফুল ইসলাম তুহিন, রেজাউল করিম শাহিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।