সোমবার, জুন ২২, ২০২৬

ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী

সোনার দেশ ডেস্ক ০১ জুন ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০১ জুন ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন
ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী

ইদের টানা সাত দিনের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী সোয়া ৯টায় সচিবালয়ে অফিসে পৌঁছেছেন।

সকাল থেকে প্রধানমন্ত্রীর ধারাবাহিক যেসব কাজ রয়েছে, সেগুলো শুরু হয়েছে বলেও জানিয়েছেন রুমন।

ইদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ ছিল এবার।

এদিন অফিস-আদালত খুলেছে। ব্যাংক, বীমা, পুঁজিবাজারসহ দেশের আর্থিক খাতের সব প্রতিষ্ঠানও এ দিন চালু হবে।

তথ্যসূত্র: বিডিনিউজ