সোমবার, জুন ২২, ২০২৬

নওগাঁ-২ আসনে ইদ উপহার বিতরণ

পত্নীতলা প্রতিনিধি ০১ জুন ২০২৬ ১০:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা প্রতিনিধি ০১ জুন ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
নওগাঁ-২ আসনে ইদ উপহার বিতরণ

পবিত্র ইদুল আযহা-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৪৭ নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।


নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হকের পক্ষে সোমবার (১ জুন) বেলা ১১টায় উপজেলা সদর পৌর এলাকার নজিপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


এসময় এমপি এনামুল হক বলেন, ‘পত্নীতলা উপজেলায় সোমবার (১ জুন) মোট ৫ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়াও আগামীকাল মঙ্গলবার ধামইরহাট উপজেলায় ৪ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হবে। নওগাঁ-২ আসনের দুই উপজেলায় সর্বমোট ১০ লাখ টাকা ইদ উপহার হিসেবে বিতরণ করা হচ্ছে।’


এমপি এনামুল হক আরও বলেন, ‘ইদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর ত্রাণ ও কল্যাণ তহবিলের সরকারি বরাদ্দকৃত এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।’ 


এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মোঃ মারুফ আহমেদ, নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা মো: হাবিবুর রহমান, পত্নীতলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুল মুকিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী হারুনুর রশিদ, নজিপুর পৌর জামায়াতের আমীর মোফাচ্ছেল হক, পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুর রউফ, জামায়াতের নেতা আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।


এসময় উপজেলার ১১টি ইউনিয়নের জামায়াতের দায়িত্বশীল কর্মিগণ উপস্থিত ছিলেন।