সোমবার, জুন ২২, ২০২৬

বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি ০১ জুন ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ০১ জুন ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে ওমর ফারুক সৌরভ (২৪) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে। রবিবার (৩১ মে) দিবাগত রাত দুইটার দিকে নন্দীগ্রাম কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত ওমর ফারুক ওই এলাকার শামীম আহমেদের ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।


জানা গেছে, রোববার দিবাগত রাতে নিজের ঘরের বাঁশের তীরের সাথে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দেন ওমর ফারুক। পরে গভীর রাতে তাঁর মা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।


নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বলেন, খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।