সোমবার, জুন ২২, ২০২৬

সারা দেশে নারী ও শিশু নির্যাতন বৃদ্ধিতে লফসের উদ্বেগ প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি ০১ জুন ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০১ জুন ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
সারা দেশে নারী ও শিশু নির্যাতন বৃদ্ধিতে লফসের উদ্বেগ প্রকাশ
সংগৃহীত ছবি

সারা দেশে নারী ও শিশু নির্যাতন বৃদ্ধিতে লফসের উদ্বেগ প্রকাশ করেছে। তারা বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীতে এপ্রিল ও মে মাসে ১৪ নারী ও শিশু বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে বলে উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) জানিয়েছে।


জেলায় দীর্ঘদিন ধরে নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে। মানবাধিকার সংগঠন হিসেবে লফস সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে। লফস মনে করে অত্র অঞ্চলে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি বিভিন্ন মাত্রায় অবনতি ঘটছে। যৌতুক ও পরকীয়ার কারনে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে বিদেশি কিছু টিভি সিরিয়াল পরকিয়াকে উৎসাহিত করছে।


এছাড়া পারিবারিক কলহ ও প্রেম ঘটিত কারনে হত্যা-আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে। নতুন করে কিশোর গ্যাং এর কারনে ধর্ষন, নির্যাতন সহ সমাজে বিভিন্ন অপরাধ প্রবনতা বাড়ছে। বিষয়গুলো কারও জন্য সুখকর নয়।


এপ্রিল ও মে মাসে অমানবিক কিছূ ঘটে যাওয়া ঘটনার চিত্র- রাজশাহীর ঐতিহ্যবাহী বড়কুঠি এলাকায় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে ধর্ষনের হুমকি, দূর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে নিশীলা (২১) নামে এক নারী প্রতারণা ও নির্যাতনের স্বীকার, দূর্গাপুর দাউদকান্দি সরকারী কলেজের নারী শিক্ষক আরিয়া খাতুন (হীরা) কে মারধর, চারঘাট উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করে তার স্ত্রীকে ধর্ষন, বাঘমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামে প্রতিবেশীর ৭ মাস বয়সী কন্যা শিশুকে অপহরন, নগরীর লক্ষীপুর এলাকা থেকে রায়না (১৬) নামে এক প্রতিবন্ধি কিশোরী নিখোঁজ, দূর্গাপুর উপজেলার বাজুখলসী গ্রামে হুমায়রা (৪) নামের এক শিশুকে অপহরনের পর হত্যা, ফুটবল খেলাকে কেন্দ্র করে রাফিদ হোসেন রাফি (১৭) নামের নবম শ্রেণির এক ছাত্রকে মারধর করে অন্য তিন কিশোর, নগরের কাদিরগঞ্জ এলাকা থেকে রিয়ান হোসেন তাহা (১১) নামে এক শিশুকে অপহরনের চেষ্ঠা, যৌতুকের টাকার জন্য নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছে রাজশাহীর গোদাগাড়ী এলাকার হাসিনা খাতুন (২১) নামের এক গৃহবধূ, বাঘা পৌরসভার কালিক গ্রামের পশ্চিমপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে শাকিলা আক্তার (২২) নামে এক নারীর আত্মহত্যা, মতিহার থানার ধরমপুর এলাকায় মোসাঃ ঋতু খাতুন রিয়া (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ তার ম্বামীর বিরুদ্ধে, পুঠিয়ায় সাধু ফকিরের আস্তানায় স্বামীর সহযোগীতায় এক নারী ধর্ষনের শিকার, মাফরোজা বেগম (৩০) নামে এক নারীকে হয়রানী করার  অভিযোগ ওঠেছে বোয়ালিয়া থানার ওসির বিরুদ্ধে।


ঘটনাগুলো সকলের জন্য উদ্বেগজনক। লফস এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন লাকি বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায় রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। সারা দেশের সহ রাজশাহী অঞ্চলে নারী - শিশু নির্যাতন সহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং  সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।