নন এমপিও শিক্ষক ও কর্মচারিদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
সকল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ও ৭ জুন ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচি সফল করার লক্ষে বিভাগীয় সমাবেশ করেছেন শিক্ষক-কর্মচারিরা। এই সমাবেশের আয়োজন করে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ রাজশাহী বিভাগীয় কমিটি।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় বরেন্দ্র কলেজের অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারির বক্তব্য দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ রাজশাহী বিভাগীয় সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া।
প্রধান আলোচক ছিলেন বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রনজিৎ কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের সাংগঠিক সমন্বয়ক অধ্যক্ষ মমিনুল হক, সালাউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় সমন্বয়ক প্রভাষক মোবারক হোসেন, রায়হান কবির মিঠু, প্রভাষক মো. হাবিবুল্লাহ। সমাবেশ সঞ্চালনা করেন কেন্দ্রীয় সমন্বয়ক জাহিদ হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, এই বৈষম্য দূর করে শিক্ষকদের সীমাহীন কষ্টের কথা চিন্তা করে স্বীকৃতি প্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করতে হবে। অন্যথায় আমরা ঢাকায় লাগাতার কর্মসূচি পালন করবো। নাহলে কাফনের কাপড় পরে রাজপথে আমাদের ন্যায্য অধিকার আদায় করে ছাড়ব।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে প্রায় ২০০০ অধিক শিক্ষা প্রতিষ্ঠান ননএমপিও এসকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ২০-২৫ বছর তারও অধিক সময় ধরে বিনা বেতনে চাকরি করে পরিবার পরিজন নিয়ে সীমাহীন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। এতে শিক্ষার মান নিম্ন দিকে যাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের ধার প্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে।