সোমবার, জুন ২২, ২০২৬

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

পুঠিয়া প্রতিনিধি ০২ জুন ২০২৬ ১০:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ০২ জুন ২০২৬ ১০:৫২ অপরাহ্ন
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

পুঠিয়ার বানেশ্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (০২ জুন) বিকালে বানেশ্বর শহীদ নাদের আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী সরকারের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন।


আরও উপস্থিত ছিলেন পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক আসাদ,  বানেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মজিদ, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রাকিব, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম আহমেদ, পুঠিয়া উপজেলা কৃষক দলের আহবায়ক রিপন রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার রাসেল, বানেশ্বর বনিক সমিতির আহবায়ক মতিউর রহমান মতি, বানেশ্বর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক রায়হান সরদার হিরো, ৩ নং বানেশ্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বয়েন উদ্দিন, ৪ নং শিবপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, তুষার সরকার প্রমূখ।


৩নং বানেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বাংলাদেশ সমবায়দলের সদস্য সচিব মসলেম সরকার রুপস এবং  বানেশ্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল আজিজ। 


অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে বিদ্যালয়ে একটি বাদামী লেবুর গাছ রোপন করেন।