সোমবার, জুন ২২, ২০২৬

চিত্রগ্রাহক সৈয়দ গোলাম হায়দার আর নেই

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৩ জুন ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৩ জুন ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন
চিত্রগ্রাহক সৈয়দ গোলাম হায়দার আর নেই

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট (বিএসআরআই) এর অবসরপ্রাপ্ত চিত্রগ্রাহক সৈয়দ গোলাম হায়দার (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান।

বুধবার সকালে অরণকোলা মাদরাসা মাঠে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। তিনি লন্ডন প্রবাসী ব্যারিস্টার সৈয়দ নুর হোসেন সাগরের বাবা, ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার প্রয়াত সৈয়দ গোলাম মোস্তফার বড় ছেলে এবং ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জনের শ্বশুর ছিলেন।