জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে খরিপ-২/২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ জুন) সকাল ১০ ঘটিকায় উপপরিচালকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নাসির উদ্দিন।
সভায় উপপরিচালক সামনে আমন মৌসুমে রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। সভায় মাটির স্বাস্থ্য ও উর্বরতা রক্ষায় পরীক্ষার মাধ্যমে ধৈঞ্চা চাষ ও সুষম সার প্রয়োগ, জৈব বালাইনাশকের ব্যবহার, বাড়ি কিংবা অন্যান্য ছাদে সবজিসহ অন্যান্য ফলের চাষ; ফসলের জমিতে পার্চিং, সমন্বিত ফসল ব্যবস্থাপনা, সেচ কাজে ভূ- উপরিস্থ পানির ব্যবহার, সার মজুদ ও সরবরাহ নিশ্চিতে নিয়মিত বাজার মনিটরিং; সরিষাসহ ডাল এবং গ্রীষ্মকালিন সবজির উচ্চফলনশীল জাতের চাষাবাদ বাড়ানো; কৃষি তথ্য ও প্রযুক্তি কৃষকদের মাঝে আরো ব্যাপক ভাবে ছড়িয়ে দিতে কৃষিকথার গ্রাহক তৈরি, পুষ্টি নিরাপত্তায় জিংক ও আয়রনসমৃদ্ধ জাতের চাষাবাদ, ফল বাগান, পুকুর পাড়, রাস্তার ধার এই ধরনের অনাবাদি জমিতে মাসকলাইয়ের চাষ এবং আগামী খরিপ-২/২০২৬-২৭ মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা ও আগামী খরিপ-২/২০২৬-২৭ মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা রেজুলেশন পাঠ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মিতা সরকার।
উক্ত সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর এডিডি পিপি, উদ্যান, কৃষি প্রকৌশলী, এসসিএ, বিএডিসি (বীজ বিপনন ও ক্ষুদ্র সেচ), এসআরডিআই, , তুলা উন্নয়ন বোর্ড, বারি (ওএফআরডি), ব্রি, বিনা, বিএমডিএ, আঞ্চলিক গম ও ভূট্টা গবেষণা কেন্দ্র, বিএসআর আই, কৃষি তথ্য সার্ভিস, কৃষি বিপণন অধিদপ্তর, বিসিআইসি সার ডিলার প্রতিনিধি, কীটনাশক ডিলার প্রতিনিধি, বীজ ডিলার প্রতিনিধি, কৃষক প্রতিনিধিসহ ৪০ জন উপস্থিত ছিলেন।