সোমবার, জুন ২২, ২০২৬

“বৈশ্বিক জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি: প্রাক-বাজেট প্রেস কনফারেন্স” অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ০৪ জুন ২০২৬ ০২:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৪ জুন ২০২৬ ০২:৪৬ অপরাহ্ন
“বৈশ্বিক জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি: প্রাক-বাজেট প্রেস কনফারেন্স” অনুষ্ঠিত

বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি এবং দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ উৎপাদন ব্যয়ের প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ, পরিবেশকর্মী ও নবায়নযোগ্য জ্বালানি খাতের সংগঠকরা।

বৃহস্পতিবার (৪ জুন)এই প্রেক্ষাপটে “বৈশ্বিক জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি: প্রাক-বাজেট প্রেস কনফারেন্স” আয়োজন করে ক্লিন, পরিবর্তন এবং বিডাব্লুজিইডি। আজ সকালে নগরীর এসকে ফুড রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে

বক্তারা বলেন, বাংলাদেশ তথা রাজশাহী অঞ্চল  সোলার বিদ্যুতের জন্য সবচেয়ে উপযোগী স্থান। এখানে ভর্তুকি দিয়ে সোলার সিস্টেম স্থাপন করা যেতে পারে। একই সাথে স্বল্প সুদে ঋণ দিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা যেতে পারে। বড় পরিসরের প্রকল্পের বাইরে এগ্রোভোল্টাই পদ্ধতিতে  সবজির ক্ষেতে সোলার প্যানেল স্থাপন করা সম্ভব। এতে চাষ আবাদের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও সহজতর। রুফটপ প্যানেল স্থাপন করে বাসা বাড়ির বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব। রাজশাহীর মাছ চাষ এলাকায় এগুলোই ফ্লোটিং সোলার প্যানেল স্থাপন করা গেলে মাছ চাষের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট -ফেড  রাজশাহীর সভাপতি কল্পনা রায়,  বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান,  পরিবর্তন পরিচালক রাশেদ রিপন এবং ক্যম্পেইন এসোসিয়েট রনি রায়

তারা জাতীয় বাজেট ২০২৬-২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতে অধিক বরাদ্দ, সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর কর ও শুল্ক প্রত্যাহার, সহজ ঋণ সুবিধা এবং কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা আরও উল্লেখ করেন, নতুন কয়লা, তেল ও এলএনজি নির্ভর প্রকল্পে বিনিয়োগ সীমিত করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে জাতীয় গ্রিড আধুনিকায়ন, ঘবঃ গবঃবৎরহম সম্প্রসারণ এবং শিল্পখাতে সবুজ জ্বালানির ব্যবহার নিশ্চিত করাও সময়ের দাবি।

প্রেস কনফারেন্সে পরিবেশকর্মী, জ্বালানি বিশেষজ্ঞ, শিক্ষার্থী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু সহনশীল ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় অগ্রাধিকারে পরিণত করতে হবে।