সোমবার, জুন ২২, ২০২৬

প্রবীণ শিক্ষক মজিবর রহমান আর নেই

ঈশ্বরদী প্রতিনিধি ০৪ জুন ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ০৪ জুন ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
প্রবীণ শিক্ষক মজিবর রহমান আর নেই

পাবনার ঈশ্বরদীর মিরকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মজিবর রহমান (৭৫) বুধবার (৩ জুন) সন্ধ্যায় বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে যান।


বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার মানিকনগর আনসার মাঠ সংলগ্ন ইদগাহ মাঠে জানাজা শেষে মানিকনগর মধ্যপাড়া গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।