দুর্গাপুরে নিজ দলের বহিস্কৃত নেতাদের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন
রাজশাহী দুর্গাপুরে ত্রাণের অনুদানের টাকা নয়-ছয় ও পুকুর লিজের টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করা হয়। এ নিয়ে ছাত্রদল, ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ উঠে। এরপর গত ২৯ মে দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্জকলাপে লিপ্ত থাকা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপরাধে ৪ জনকে স্থায়ী বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল, দুর্গাপুর পৌরসভার সভাপতি রেজাউল করিম, সিনিয়র সহসভাপতি সজিব আলী ছাত্রদল দুর্গাপুর পৌরসভার আহ্বায়ক আল-আমিন রিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাদ আলী। এরপর বহিষ্কৃতরা বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে গত (১ জুন) জেলায় একটি সংবাদ সম্মেলন করেন।
সেই সংবাদ সম্মেলনে তারা বলেন, গত শুক্রবার (২৯ মে) কোনো নোটিস ছাড়াই তাদের সম্পূর্ণ অসাংগঠনিক, নিয়মবহির্ভূত এবং দলীয় গঠনতন্ত্র পরিপন্থীভাবে বহিষ্কারের একটি আদেশ প্রদান করা হয়েছে। বহিষ্কারাদেশে দুর্গাপুর পৌরসভা বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু এবং সদস্য সচিব রেজাউল হক স্বপনের নাম স্বাক্ষর উল্লেখ করা হয়েছে। তারা ফেসবুকের মাধ্যমে জানতে পারেন তাদের বহিষ্কারের কথা।
১৭ মে পৌর বিএনপির আহ্বায়কের কাছে জানতে চাওয়া হয় এমপির অনুদানের কথা। তিনি সম্প্রতি ১০ লাখ টাকা পেয়েছেন যা সাধারণ মানুষ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এই অনুদান দেওয়া হয়। তারা তাদের বিষয়টি জানায়নি। এক নাগরিক হিসেবে অবশ্যই জানা দরকার। দুর্গাপুর পৌর এলাকায় কারা এই অনুদান পেয়েছে বা পাচ্ছে। শুধু এই অনুদানের বিষয়টি জানতে চাওয়ার জন্য আমাদের বহিষ্কার করা হয়েছে।
তারা দাবী করেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের নির্দেশে এই বহিষ্কার করা হয়েছে। এদিকে বহিস্কৃতদের দুর্নীতি, সন্ত্রাস, চিহ্নিত মাদক সেবী ও মাদক ব্যবসায়ী আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে, সংবাদ সম্মেলন করেন দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ও সহযোগীঅঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লাল্টু। বক্তব্য বলা হয়, তারা দলেও ও মাননীয় সংসদ সদস্যর মান ক্ষুন্ন করতে তারা অপপ্রচার চালিয়েছে। তারা চিহিত চাঁদাবাজ, তারা মানুষের জমি দখল,মাদককারবারিসহ বিভিন্ন অপারাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত। তারা বর্তমানে দলের কেউ নয়।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান সুমন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আজাদ রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল প্রমূখ।