সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাটোরের আসমা শাহীন

নাটোর প্রতিনিধি ০৪ জুন ২০২৬ ১১:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৪ জুন ২০২৬ ১১:০৫ অপরাহ্ন
রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাটোরের আসমা শাহীন

‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫’ এর আওতায় বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন, নাটোর জেলার জেলা প্রশাসক আসমা শাহীন।


এ অর্জনে তিনি গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, জেলার শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।


জেলা প্রশাসক আসমা শাহীন এ সম্মাননা নাটোর জেলার সকল মানুষের প্রতি উৎসর্গ করেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার ফলেই এ স্বীকৃতি অর্জিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও জেলার শিক্ষা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।


নাটোর জেলা প্রশাসক কার্য্যলয় সূত্রমতে, নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন ৩ নভেম্বর ২০২৪ তারিখে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন। 


এছারা তিনি নাটোরের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রশাসনের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


ইতি মধ্যে জেলার বিভিন্ন উপজেলার উন্নয়ন প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়ণ প্রকল্প, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর নিয়মিত পরিদর্শন করে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তদারকি করেছেন। বড়াইগ্রাম উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।


যুব উন্নয়ন ও সামাজিক সংগঠনকে উৎসাহিত করতে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ১১টি সফল যুব সংগঠনের মধ্যে সরকারি অনুদান বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেওয়াসহ শিক্ষা, স্থানীয় সরকার, ভূমি ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা ও আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে তদারকি করে সেবার মান উন্নয়নে কাজ করছেন।