সোমবার, জুন ২২, ২০২৬

নাটোরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি ০৪ জুন ২০২৬ ১১:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৪ জুন ২০২৬ ১১:১০ অপরাহ্ন
নাটোরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি এলাকায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মধু (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । 


বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মধু বড় বারইহাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির সময় মাঠে থাকা গরু আনতে যান মধু। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।


সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।