জীর্ণ আলো
ছোট এক সংসারে নেই আজ সাজ-গোছ যত্ন,
যা আছে তাই শুধু-অমর জ্যোতির রত্ন।
বার্ধক্যের ঘাড়ে দিয়ে শেষ জীবন ভর-
পড়িয়াছি আমি আর আমার আপন ঘর।
পড়েনি মোর জ্যোতি-খাঁড়া দেখো ভুঁইয়ে;
ঐ বাতির সোনার আলো ভিজেছে পানি চুঁইয়ে।
নেই মোর যাত্রা-বেলা সুদর্শন দুর্গ-
যেথায় ঐ চক্ষুখানা রাখিব সিন্দুক অপূর্ব।
তাই রাখিয়াছি নতুন সম্বল ঘরে-
দক্ষিণের বৃদ্ধ এক নারকেল কোটরে।
সংসারে যা ছিল দিয়াছি সব বিলীন-
হৃদয়-চক্ষুর দাতা মরিচাহীনা অমলিন।