সোমবার, জুন ২২, ২০২৬

রুয়েটের পরিবহন শাখার হেলপারের মৃত্যুতে উপাচার্যের শোক

সংবাদ বিজ্ঞপ্তি ০৫ জুন ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৫ জুন ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
রুয়েটের পরিবহন শাখার হেলপারের মৃত্যুতে উপাচার্যের শোক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পরিবহন শাখার হেলপার মো. রেজাউল করিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৫ জুন) বেলা ১০ টার দিকে রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে টিকাপাড়ায় অবস্থিত গোরস্থানে মৃতদেহ দাফন করা হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সহ মৃতের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এদিকে মো. রেজাউল করিমের মৃত্যুতে রুয়েট পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। মৃতের আত্মার শান্তি কামনা করে এক শোকবার্তায় উপাচার্য বলেন, মো. রেজাউল করিমের মৃত্যুতে রুয়েট পরিবার শোকাহত। মহান রাব্বুল আলামিন তাঁর পরিবারকে এই শোক সহ্য করবার তৌফিক দান করুন।